News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের অর্থনৈতিক উন্নতিতে মুখ্য ভূমিকা পালন করেছে ব্যবসা ও শিল্প : উপ-রাষ্ট্রপতি
Image

দেশের অর্থনৈতিক উন্নতিতে মুখ্য ভূমিকা পালন করেছে ব্যবসা ও শিল্প : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত একাধিক ইতিবাচক পদক্ষেপের ফলে ভারতীয় শিল্প ও অর্থনীতির দর্শনীয় বৃদ্ধি ঘটেছে। এমনটাই বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নতিতে মুখ্য ভূমিকা পালন করেছে ব্যবসা ও শিল্প। শুক্রবার নতুন দিল্লিতে পিএইচডি চেম্বার অফ কমার্সের ১১৭ তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় উপ-রাষ্ট্রপতি বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা ও শিল্প প্রধান ভূমিকা পালন করেছে।

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় আরও যোগ করেছেন, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং এই দশকের শেষ নাগাদ শীর্ষ তিনটি অর্থনীতির একটিতে পরিণত হতে চলেছে৷ উপ-রাষ্ট্রপতি আরও বলেছেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রায় দুই কোটি ক্ষুদ্র উদ্যোগকে এক লক্ষ ৪০ হাজার কোটি টাকার মুদ্রা ঋণ মঞ্জুর করা হয়েছে।

Releated Posts

রায়বরেলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নতুন রাজনৈতিক বিতর্কে রাহুল গান্ধী

রায়বরেলি, ২০ মে (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার উত্তরপ্রদেশের রায়বরেলি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারকে অর্থনীতি…

ByByNews Desk May 20, 2026

ভারত-দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারে আলোচনা, যৌথ উৎপাদন ও রপ্তানিতে জোর

সিওল, ২০ মে (আইএএনএস): ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং যৌথ উন্নয়ন, উৎপাদন…

ByByNews Desk May 20, 2026

রোমে উষ্ণ অভ্যর্থনায় ভারতীয় সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২০ মে (আইএএনএস): ইতালির রাজধানী রোমে ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk May 20, 2026

জোধপুর থেকে বেঙ্গালুরুগামী বাসে ভয়াবহ আগুন, চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ১৬ যাত্রী

জয়পুর, ২০ মে (আইএএনএস): রাজস্থানের জোধপুর থেকে কর্নাটকের বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়া একটি বেসরকারি ট্রাভেল সংস্থার বাসে আগুন…

ByByNews Desk May 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top