News Flash

  • Home
  • দেশ
  • প্রত্যেক মহিলা সুরক্ষিত ও আইনি গর্ভপাতের অধিকারী : সুপ্রিম কোর্ট
Image

প্রত্যেক মহিলা সুরক্ষিত ও আইনি গর্ভপাতের অধিকারী : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): প্রত্যেক মহিলাই সুরক্ষিত ও আইন মেনে গর্ভপাত করাতে পারেন। বিবাহিত কিংবা অবিবাহিত সমস্ত মহিলার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য। একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, সমস্ত মহিলা সুরক্ষিত ও আইনি গর্ভপাতের অধিকারী৷ সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, একজন মহিলার বৈবাহিক অবস্থা তাঁকে অবাঞ্ছিত গর্ভধারণের অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। একাকী এবং অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থার ২৪ সপ্তাহ পর্যন্ত মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট এবং নিয়মের অধীনে গর্ভপাতের অধিকার রয়েছে।

মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট অনুযায়ী গর্ভাবস্থার ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অধিকার রয়েছে সমস্ত মহিলার। এক্ষেত্রে অন্তঃসত্ত্বা বিবাহিত বা অবিবাহিত যাই হোক না কেন এই নিয়ম সবার জন্যই সমান, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, সমস্ত মহিলাই নিরাপদ ও আইনি গর্ভপাতের অধিকারী। শীর্ষ আদালত আরও যোগ করেছে, বিবাহিত মহিলার জোরপূর্বক গর্ভধারণকে গর্ভপাতের উদ্দেশ্যে ধর্ষণ হিসাবে গণ্য করা যেতে পারে।

Releated Posts

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026

দিল্লিতে অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, ১৬ কার্টন হরিয়ানা-চিহ্নিত মদ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): দিল্লির দক্ষিণ জেলার অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে সাঙ্গম বিহার এলাকা থেকে বিপুল পরিমাণ হরিয়ানায় বিক্রির…

ByByNews Desk Jul 28, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জালিয়াতি মামলা: ‘সবটাই ভুয়ো’, তদন্তে সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ

নিউ টাউন, ২৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কথিত স্বাক্ষর জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ…

ByByNews Desk Jul 28, 2026

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top