News Flash

  • Home
  • প্রধান খবর
  • AIMSS:অঙ্কিতাকাণ্ডে অপরাধীদের ফাস্ট ট্রাক কোর্টে বিচারের দাবি এআইএমএসএস-এর
Image

AIMSS:অঙ্কিতাকাণ্ডে অপরাধীদের ফাস্ট ট্রাক কোর্টে বিচারের দাবি এআইএমএসএস-এর

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : অঙ্কিতাকাণ্ডে অপরাধীদের ফাস্ট ট্রাক কোর্টে বিচার করে ফাঁসীর সাজা দেওয়ার দাবি তুলল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)।

সোমবার এই সংগঠনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি উত্তরাখন্ডে বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রীর ছেলে পুলকিতের পক্ষ থেকে তার রিসর্টে সদ্য কাজে যোগ দেওয়া ১৯ বছরের অঙ্কিতাকে যৌন পেশায় নামার প্রস্তাব দেওয়া হয়। রাজী না হওয়ায় ক্রুদ্ধ হয়ে অংকিতাকে খালের জলে ঠেলে ফেলে দিয়ে হত্যা করে পুলকিত সহ তিনজন দুস্কৃতি।”

অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের সর্বভারতীয় সম্পাদিকা ছবি মোহান্তি ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত এক বিবৃতিতে বলেন, ”এ ঘটনা প্রমান করে আজকে সমাজে নারীর অবস্থান কোথায় এবং তাদের আত্মমর্যাদা নিয়ে স্বাধীনভাবে বাঁচার দাবী কিভাবে প্রতিমুহূর্তে ভূলুন্ঠিত হচ্ছে। বর্তমানের পচা গলা ধণতান্ত্রিক সমাজ মেয়েদের শুধুমাত্র ভোগের বস্তু হিসাবেই ভাবতে শেখায়। তাদের দাবী এধরনের জঘন্য অপরাধীদের ফাস্ট ট্রাক কোর্টে বিচার করে ফাঁসীর সাজা দেওয়া হোক।

ঘটনার অভিঘাতে উত্তরাখন্ডে মানুষ যে স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে তুলেছেন তা ক্ষুব্ধ মানুষের অত্যন্ত স্বাভাবিক প্রতিক্রিয়া বলে আমরা মনে করি। পুলিশ প্রশাসন সময়ে সক্রিয় হলে এরকম মর্মান্তিক ঘটনা এড়ানো যেত।“

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top