News Flash

  • Home
  • বিদেশ
  • জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের পরিস্হিতি নিয়ে উদ্বেগ, গুতেরেস বললেন যুদ্ধের অবসান জরুরি
Image

জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের পরিস্হিতি নিয়ে উদ্বেগ, গুতেরেস বললেন যুদ্ধের অবসান জরুরি

নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর (হি.স.): যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের পরিস্হিতি নিয়ে রাষ্ট্রসংঘের মহা সচিব অ্যান্তনিয় গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই প্রকল্পে যে কোনরকম ক্ষয়ক্ষতি, ওই এলাকার মানুষ এবং তার বাইরেও ভয়ঙ্কর পরিনাম ডেকে আনতে পারে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুতেরেস বলেন, জাপোরজিয়া-র পরিস্হিতি খুবই উদ্বেগজনক। যুদ্ধের অবসান হওয়া জরুরী। ইউক্রেনের যন্ত্রনায় ইতি টানার এটাই একমাত্র পথ।

কৃষ্ণসাগর, খাদ্যশস্য চুক্তির ব্যাপারে রাষ্ট্রসংঘের মহা সচিব জানান, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বিশ্বে খাদ্যপণ্যের মূল্য অনেকটাই কমেছে। রাশিয়া যাতে সার রফতানি করতে পারে, সেই পথ প্রশস্ত করার জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতি আবেদন জানান তিনি। গুতেরেস-এর সতর্ক বার্তা – সারের বাজার যদি স্হিতিশীল না হয়, তাহলে আগামী বছর বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top