News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah:মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নীতিহীন প্রতারক, বিহারের জনসভায় অমিত শাহ
Image

Amit Shah:মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নীতিহীন প্রতারক, বিহারের জনসভায় অমিত শাহ

কিশনগঞ্জ, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের জনসভা থেকে একযোগে লালু-নীতিশকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের বিহার সফরে শুক্রবার কিশনগঞ্জের সভা থেকে অমিত শাহ বলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নীতিহীন প্রতারক। লালুর সঙ্গে হাত মিলিয়ে দুজনে বিহারে জঙ্গলরাজ কায়েম করতে চাইছে।

দুই দিনের সফরে বিহারে এসে শুক্রবার বিজেপির একটি সভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পূর্ণিয়ার রঙ্গভূমি ময়দানে আয়োজিত ওই জনসভা শেষ করে বিকেল চারটে নাগাদ তিনি আসেন কিশনগঞ্জের একটি দলীয় কর্মসূচীতে। বেসরকারি মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত এই কর্মসূচীতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। আগামী ২৪ লোকসভা নির্বাচনের রূপরেখা কেমন হবে তা নিয়ে বিস্তর আলোচনা করেন অমিত শাহ।

পরে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ কড়া ভাষায় সমালোচনা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের। এদিন তিনি বলেন, নীতিশ নীতিহীন। নীতিশ সমাজবাদ ছেড়ে লালুর সাথে যোগ দিয়েছেন। আর এই দুইজন জাতিবাদী রাজনীতির সূচনা করেছেন। নীতিশ বাবু বিহারের জনগনের সঙ্গে প্রতারণা করেছেন। মানুষ তা ধরে ফেলেছেন। নীতিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সফল হবে না। আজ হঠাৎ বিজেপিকে ছেড়ে লালুর কোলে বসেছেন।

তিনি আরও বলেন, এ কোন নতুন খেলা নয়। নীতিশ এর আগে একইভাবে জর্জ ফার্নান্ডেজ, শরদ যাদব ও বিজেপিকে একই কায়দায় ধোকা দিয়েছেন। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লালুকে সঙ্গে নিয়ে বিহারে জঙ্গল রাজ কায়েম করেছেন নীতিশ কুমার। তাই তিনি ভয়মুক্ত বিহার গড়ার ডাক দিতেই এসেছেন সীমান্তবর্তী এলাকা কিশনগঞ্জ ও পূর্নিয়ায়। অমিত শাহের বিহার সফরকে কেন্দ্র করে পূর্নিয়া ও কিশনগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটসাঁট।

Releated Posts

প্রযুক্তি, সময়সীমা ও আস্থার উপর ভিত্তি করে তৈরি নতুন ফৌজদারি আইন: অমিত শাহ

পুদুচেরি, ৯ আগস্ট (আইএএনএস): নরেন্দ্র মোদি সরকারের প্রবর্তিত তিনটি নতুন ফৌজদারি আইন তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ—প্রযুক্তি, নির্দিষ্ট সময়সীমা এবং…

ByByNews Desk Aug 9, 2026

সাহস থাকলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছাত্রদের হয়ে ধর্নায় বসুন রাহুল: কেন্দ্রীয় মন্ত্রী

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): রাঁচিতে চলা ছাত্র আন্দোলন নিয়ে ঝাড়খণ্ড সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয়…

ByByNews Desk Aug 9, 2026

পরিত্যক্ত ইসিএল আবাসন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার বঙ্গ পুলিশের এসটিএফের

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): রাতভর অভিযান ও তল্লাশি চালিয়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাছে আন্দাল থেকে বিপুল পরিমাণ…

ByByNews Desk Aug 9, 2026

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026
Scroll to Top