News Flash

  • Home
  • প্রধান খবর
  • S Jaishankar:ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে সমর্থন
Image

S Jaishankar:ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে সমর্থন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : ব্রিকসভুক্ত দেশগুলোর বিদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রীদের বৈঠকে বুধবার অংশ নেন বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। ব্রিকস বিদেশমন্ত্রীরা সংলাপ এবং পরামর্শের মাধ্যমে দেশগুলির মধ্যে মতপার্থক্য এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ইউক্রেনের পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী ডঃ নালেদি পান্দর। দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালে ব্রিকস-র সভাপতিত্ব গ্রহণ করবে। ব্রাজিলের বিদেশমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাঙ্কো ফ্রাঙ্কা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বিদেশমন্ত্রকের মতে, মন্ত্রীরা রাষ্ট্রসংঘের রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক, আর্থিক এবং টেকসই উন্নয়ন সেক্টরের পাশাপাশি আন্তঃ-ব্রিকস কর্মকাণ্ডে রাষ্ট্রসংঘের আলোচ্যসূচিতে গুরুত্বপূর্ণ বৈশ্বিক এবং আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেন।

Releated Posts

‘মাই ভারত’ বিকশিত ভারত ২০৪৭-এর ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করছে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেরা যুব ভারত’ বা ‘মাই ভারত’ পোর্টালে ৩ কোটিরও বেশি তরুণ ভারতীয়ের নাম নথিভুক্ত…

ByByNews Desk Sep 24, 2026

সেবাই প্রাথমিক কর্তব্য, সেবার বার্তা কাজের মাধ্যমে পৌঁছাতে হবে: মোদি

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জনজীবনে যাঁরা রয়েছেন, তাঁদের কাছে সেবাই প্রাথমিক কর্তব্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 24, 2026

সরকারের কাজকে ‘ইনোভেশন ল্যাব’ হিসেবে দেখেন মোদি, তুলে ধরা হল একাধিক প্রশাসনিক উদ্যোগ

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ‘চিন্তন শিবির’ আয়োজনের মধ্যেই ‘মোদি স্টোরি’ নামে একটি…

ByByNews Desk Sep 23, 2026

সিইসির জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইল কংগ্রেস, ‘একতরফা’ কাজের অভিযোগ

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করল কংগ্রেস। নির্বাচন কমিশনকে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top