News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest:স্বাস্থ্য অধিকর্তার রাজনৈতিক মন্তব্যের প্রতিবাদে রায়গঞ্জ মেডিকেলে বিক্ষোভ এবিভিপির
Image

Protest:স্বাস্থ্য অধিকর্তার রাজনৈতিক মন্তব্যের প্রতিবাদে রায়গঞ্জ মেডিকেলে বিক্ষোভ এবিভিপির

রায়গঞ্জ, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : স্বাস্থ্য অধিকর্তার রাজনৈতিক মন্তব্যের প্রতিবাদে সরব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।শুক্রবার রায়গঞ্জ মেডিকেলে বিক্ষোভ দেখান ছাত্র সংগঠনের সদস্যরা। তাঁরা ওএসডি’র বরখাস্তের দাবি জানিয়ে মেডিকেল কলেজের আধিকারিকের চেম্বারের সামনে ধর্নায় বসেন।

রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়াদের তৃণমূল ছাত্র পরিষদ করার জন্য আহ্বান জানানোর অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গের ওএসডি (জনস্বাস্থ্য) ডাঃ সুশান্ত রায়ের বিরুদ্ধে। রাজ্যের একজন স্বাস্থ্য অধিকর্তা সরকারি কর্মসূচিতে এসে কিভাবে কোনও রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সভায় উপস্থিত থেকে পড়ুয়াদের টিএমসিপি করার জন্য আহ্বান জানাতে পারেন, তা নিয়ে সরব হয়েছে এবিভিপি। শুক্রবার রায়গঞ্জ মেডিকেলে বিক্ষোভ দেখান ছাত্র সংগঠনের সদস্যরা। তাঁরা ওএসডি’র বরখাস্তের দাবি জানিয়ে মেডিকেল কলেজের আধিকারিকের চেম্বারের সামনে ধর্নায় বসেন।

এবিভিপি-র প্রদেশ সম্পাদক শুভব্রত অধিকারী জানান, সুশান্ত রায় তৃণমূল কংগ্রেসের ক্যাডার। তিনি বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। সরকারি পদকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের দাসত্ব করছেন এবং তৃণমূলের সংগঠন বৃদ্ধি করার চেষ্টা করছেন। তাঁর যদি তৃণমূল করার ইচ্ছে হয় তবে সরকারি পদ থেকে পদত্যাগ করে করুন। তাঁদের দাবি, ওঁনাকে বরখাস্ত করতে হবে।

যদিও গত বুধবার সুশান্তবাবু জানিয়েছিলেন, তাঁর নিজস্ব সত্ত্বা আছে। সবসময় ওএসডি ভাবলে কোনও কাজই করা সম্ভব নয়। এদিন এসএফআই নেতৃত্বও ওএসডি-র বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলে জানিয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top