News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের এটাহ জেলার দুই গ্রামে দেওয়াল ভেঙে প্রাণহানি, প্রাণ হারাল ৭টি শিশু
Image

উত্তর প্রদেশের এটাহ জেলার দুই গ্রামে দেওয়াল ভেঙে প্রাণহানি, প্রাণ হারাল ৭টি শিশু

এটাহ, ২২ সেপ্টেম্বর (হি.স.): লখনউ ও নয়ডার পর এবার এটাহ। ভারী বৃষ্টিপাতের জেরে উত্তর প্রদেশের এটাহ জেলার দুই গ্রামে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৭টি শিশুর। চন্দ্রপুরা গ্রামে বাড়ির দেওয়াল ভেঙে ভগ্নাবশেষের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪টি শিশুর। এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। এটাহ-র জেলাশাসক অবিনাশ রাই এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, বৃষ্টিতে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৪টি শিশুর, দু’জন আহত হয়েছেন। নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোররাতের মধ্যে মর্মান্তিক ঘটনটি ঘটেছে।

অন্যদিকে, এটাহ জেলার ঘাটিয়া আজমত আলি এলাকায় দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৩টি শিশুর। ওই শিশুদের মা আহত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। এটাহ সদরের এসডিএম জানিয়েছেন, এই ঘটনায় হতাহতের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি জানিয়েছেন, দেওয়াল ভেঙে জেলায় মোট ৭টি শিশুর মৃত্যু হয়েছে। দেওয়াল ভেঙে ৭টি শিশুর মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এটাহতে দেওয়াল ভেঙে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের স্বজনদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top