News Flash

  • Home
  • দিনের খবর
  • রোদ-বৃষ্টির খেলায় মেতেছে তিলোত্তমা, বুধ ও বৃহস্পতিতে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বর্ষণ
Image

রোদ-বৃষ্টির খেলায় মেতেছে তিলোত্তমা, বুধ ও বৃহস্পতিতে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বর্ষণ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি.স.): কখনও রোদ, কখনও আবার বৃষ্টি। মঙ্গলে রোদ-বৃষ্টির খেলায় মেতেছে তিলোত্তমা। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একই ধরনের আবহাওয়া। মঙ্গলবার ভোর থেকেই দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টি হয় কলকাতায়, একই ধরনের বৃষ্টি হয় লাগোয়া জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।

সাগরে নিম্নচাপের প্রভাবে আগামী দিনে বৃষ্টি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সে কারণে ওই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির সৌজন্যে কলকাতায় খানিকটা স্বস্তি মিলেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top