News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরুলিয়া-আদ্রা শাখায় অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত
Image

পুরুলিয়া-আদ্রা শাখায় অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : দক্ষিণ-পূর্ব রেলে বেশ কিছু ট্রেন বাতিল হয়। পুরুলিয়ার কুস্তৌর স্টেশনে ‘রেল রোকো’ আন্দোলনের জেরে মঙ্গলবার একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল ঘোষণা করা হয়। ভোগান্তি হয় যাত্রীদের।

বেশ কিছু ট্রেনের গতিপথও পরিবর্তিত হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিবৃতি দিয়ে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে। যাত্রীদের হয়রানির জন্য দুঃখপ্রকাশ করেছে রেল।ধামসা-মাদল নিয়ে রেললাইনে বসে পড়েন কুড়মিরা। বাতিল ট্রেনের তালিকায় আছে— ১৮১১৬ চক্রধরপুর-গোমো মেমু এক্সপ্রেস, ১৮১৮৩ টাটা-দানাপুর এক্সপ্রেস, ০৮১৭৪ টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার, ১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটা-আসানসোল এক্সপ্রেস, ১৮০৩৬ হাতিয়া-খড়্গপুর এক্সপ্রেস, ০৮৬৪২ বরকাকানা-আদ্রা স্পেশাল, ০৩৫৯৭ রাঁচী-আসানসোল স্পেশাল, ১৮০১৯ ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস, ১৮০২০ ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস, ১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, ০৮১৬২ চক্রধরপুর-টাটানগর স্পেশাল ০৮১৬০ টাটানগর-খড়্গাপুর স্পেশাল, ১৮১১৬ চক্রধরপুর-গোমো এক্সপ্রেস, ০৮০১৪ চক্রধরপুর- টাটানগর স্পেশাল, ০৮১৩ টাটানগর-চক্রধরপুর স্পেশাল।

গন্তব্যে কাটছাট হয়েছে— ১৩৩০১ / ১৩৩০২ ধানবাদ-টাটা-ধানবাদ এক্সপ্রেস। এটি পাথরডিহি পর্যন্ত যাবে। ০৮১৭৩ আসানসোল-টাটা মেমু প্যাসেঞ্জার আদ্রা পর্যন্ত যাবে। হাওড়া এক্সক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে। ০৩৫৯৪/০৩৫৯৩ খড়্গপুর-হাতিয়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে। গতিপথ পরিবর্তিত—১৮০১১ হাওড়া-চক্রধরপুর এক্সক্সপ্রেসের পরিবর্তিত গতিপথ আদ্রা-রুকনি ভোজুডিহি মহুদা-জানুনিয়াতন রাজাবেরা বোকারো স্টিল সিটি কোটশিলা-মুরি-গুন্দা বিহার-চান্দিল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top