News Flash

  • Home
  • বিদেশ
  • Russia:রাশিয়ার সঙ্গে যুক্ত হতে দোনবাসে ‘গণভোটের’ ঘোষণা
Image

Russia:রাশিয়ার সঙ্গে যুক্ত হতে দোনবাসে ‘গণভোটের’ ঘোষণা

দোনবাস,২০ সেপ্টেম্বর (হি. স.) : ইউক্রেনের দোনবাস প্রদেশের লুহানেস্ক ও দোনেৎস্ক পিপলস রিপাবলিকের রুশপন্থিরা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা করেছে । রাশিয়ার সঙ্গে যোগ দিতে এখন লুহানেস্ক ও দোনেৎস্কে গণভোট আয়োজন করা হবে। মঙ্গলবার লুহানেস্কের রুশপন্থিদের সংসদে এ নিয়ে একটি আইন পাস করা হয়।

এরপর দোনেৎস্কের নেতা দানিস পুসিলিন জানান, দোনেৎস্কেও গণভোট আয়োজন করা হবে। রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, ২৩-২৭ সেপ্টেম্বর লুহানেস্কে এ গণভোট হবে। লুহানেস্ক গণভোট আয়োজন করার ঘোষণা দেয়ার পর ইউক্রেনের দক্ষিণ দিকের অঞ্চল খেরসনেও গণভোট আয়োজন করার দাবি করেছে রাশিয়ার নিযুক্ত প্রশাসনের প্রধান।

এদিকে দোনবাসের দোনেৎস্ক এবং লুহানেস্কে গণভোট আয়োজনের বিষয়ে রাশিয়াকে বারবার সতর্কতা দিয়েছে পশ্চিমা দেশগুলো। তাদের দাবি এ গণভোট হবে অবৈধ। এখন পরিকল্পনা অনুযায়ী গণভোট হলে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও খারাপ হবে।

২০১৪ সালে রুশ সেনাদের সহায়তায় দোনেৎস্ক ও লুহানেস্কের কিছু অংশ দখল করে রুশপন্থিরা। এরপর থেকে নিজেদের আলাদা রিপাবলিক হিসেবে দাবি করে আসছে তারা। ইউক্রেনে হামলা করার মাত্র দুইদিন আগে দোনেৎস্ক ও লুহানেস্ককে স্বাধীন রিপাবলিকের স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাষ্ট্রসংঘের সদস্যভুক্ত অন্য দুই দেশ উত্তর কোরিয়া ও সিরিয়া এ দুটি অঞ্চলকে স্বাধীন রিপাবলিকের স্বীকৃতি দেয়।

তবে ওই সময় থেকেই লুহানেস্ক ও দোনেৎস্কের কর্মকর্তাদের ইচ্ছা ছিল তারা রাশিয়ার সঙ্গে যুক্ত হবে। এখন সেটি করতেই গণভোট আয়োজন করতে যাচ্ছে তারা। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এ গণভোটকে সমর্থন জানিয়েছেন।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top