News Flash

  • Home
  • দেশ
  • Death:পাণ্ডবেশ্বর তৃণমূল নেতার রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
Image

Death:পাণ্ডবেশ্বর তৃণমূল নেতার রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

পাণ্ডবেশ্বর, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : পাণ্ডবেশ্বর বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ । পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নদিয়া ধীবর একজন প্রতিষ্ঠিত উকিল ছিলেন । রবিবার সকালে অত্যন্ত আশ্চর্যজনকভাবে নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তৃণমূলের একজন সক্রিয় নেতা সহ ওকালতিতেও নিজের হাত শক্ত করেছিলেন তিনি। তাঁর এই আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ দলীয় নেতৃত্বরাও। নদিয়া ধীবর পাণ্ডবেশ্বর বিধানসভার ছোড়া গ্রামের বাসিন্দা ছিলেন। রবিবার সকালে নিজের ওকালতির অফিসও খুলেছিলেন কিন্তু তার পরই বাড়িতে আসেন এবং তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে । তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক জানান পূর্বেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বনবহাল ফাঁড়ির পুলিশ। তাঁর দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে তবেই এই মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।

তাঁর মৃত্যুর কারণ হিসেবে স্থানীয়দের মধ্য থেকেই একাংশের অনুমান মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তাকে দেখে কখনই বোঝা যায়নি যে হতাশায় রয়েছেন । তাঁর প্রতিবেশীদের দাবি ,তাকে হাসিখুশি দেখা যেত কিন্তু হঠাৎ কেন এই ধরনের পদক্ষেপ তা বুঝে উঠতে পারছেন না তাঁরাও।

তৃণমূল নেতার অকাল মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে আসেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, নদিয়াবাবু তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলেন। সব সময় সম্মানের সঙ্গে কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন যথাযথভাবে । কিন্তু কেন এই আত্মহত্যা তা বর্তমানে তদন্তাধীন । একই সঙ্গে তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানান বিধায়ক।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top