News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrest:টিটাগড়ে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার চার, ধৃতদের একজন স্কুলেরই প্রাক্তনী
Image

Arrest:টিটাগড়ে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার চার, ধৃতদের একজন স্কুলেরই প্রাক্তনী

বারাকপুর, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : স্কুলে বিস্ফোরণে ঘটনায় চারজনকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। শনিবার ক্লাস চলাকালীন টিটাগড় স্টেশন সংলগ্ন একটি স্কুলে বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে স্কুলবাড়ি। তীব্র আতঙ্ক ছড়ায় পড়ুয়া থেকে শিক্ষক মহলে। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করে পুলিশ। ধৃতরা সকলেই স্থানীয় যুবক। তবে পুলিশ জানিয়েছে, একজন ওই স্কুলেরই প্রাক্তনী। ফলে প্রশ্ন উঠছে, কেন নিজের স্কুলেই বোমাবাজি করে সে? পুরোনো আক্রোশ না কি অন্য কোনও কারণ? উত্তর খুঁজতে তাঁকে আরও জেরা করছে পুলিশ।

গতকাল বিস্ফোরণের জেরে স্কুলের ছাদের একাংশ উড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। এদিন ঘটনাস্থলে যাওয়ার কথা ফরেন্সিক টিমের। তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার অলোক বাজোরিয়া। ঘটনার পর থেকেই আতঙ্ক রয়েছেন স্থানীয়রা। সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন তারা। অভিভাবকদের মতো আতঙ্কিত স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top