News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার অন্তিম মানুষের কাছে উন্নয়ন কর্মসূচির সুযোগ পৌঁছে দিতেই এই অভিযান : শিক্ষামন্ত্রী
Image

ত্রিপুরার অন্তিম মানুষের কাছে উন্নয়ন কর্মসূচির সুযোগ পৌঁছে দিতেই এই অভিযান : শিক্ষামন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : প্রতি ঘরে সুশাসন অভিযানের প্রথম দিনে আজ মোহনপুর ব্লকে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদ্বয় যোজনায় তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের ১৬৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। মোহনপুর পঞ্চায়েত সমিতি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে অনুদানপত্র তুলে দেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের অন্তিম মানুষের কাছে উন্নয়ন কর্মসূচির সুযোগ পৌঁছে দিতেই রাজ্যে প্রতি ঘরে সুশাসন অভিযান নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে রাজ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও দিশায় রাজ্য বিকাশের পথে এগিয়ে চলেছে। আমাদের লক্ষ্য হলো উন্নত ত্রিপুরা গড়ে তোলা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদ্বয় যোজনায় মোহনপুর পুরপরিষদ এলাকার তপশিলি জাতি সম্প্রদায়ের ৩৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top