News Flash

  • Home
  • দেশ
  • বিজেপির অভিযানে পুলিশ অফিসারকে নিগ্রহ, গ্রেফতার আরও তিন
Image

বিজেপির অভিযানে পুলিশ অফিসারকে নিগ্রহ, গ্রেফতার আরও তিন

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : বিজেপির নবান্ন অভিযানের দিন কলকাতা পুলিশের সহকারী কমিশনার (এসিপি) দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করা হল।

শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে পুলিশের জালে ধরা পড়ে তিনজন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অসীম দেব, গণেশ বাউলি, শশাঙ্ক সরকার। এই তিনজনের রাজনৈতিক পরিচয় নিয়ে অবশ্য এখনও ধন্দে পুলিশ।

এনিয়ে এই ঘটনায় মোট ৯ জন গ্রেফতার হল। এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় ভরতি এসএসকেএম হাসপাতালে। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শশাঙ্ক, অসীম ও গণেশের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা আনা হবে। বারাসত আদালতে তাঁদের পেশ করার পর কলকাতা পুলিশ নিজেদের হেফাজতে চাইতে পারে। এসিপি-কে মারধরের ঘটনায় এনিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করা হল।

প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের মারধরের মাঝে হাত ভাঙে দেবজিৎ চট্টোপাধ্যায়ের। এই ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা শহরে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top