News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় প্রতি ঘরে সুশাসন অভিযানের প্রথম দিন সুবিধাভোগীদের বিভিন্ন প্রকল্পে সহায়তা
Image

ত্রিপুরায় প্রতি ঘরে সুশাসন অভিযানের প্রথম দিন সুবিধাভোগীদের বিভিন্ন প্রকল্পে সহায়তা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় প্রতি ঘরে সুশাসন অভিযান আজ থেকে শুরু হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এই অভিযান চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এই অভিযানে কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি গ্রামীণ শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ বিভিন্ন পরিষেবার সুবিধা আনুষ্ঠানিকভাবে কয়েকজন সুবিধাভোগীর হাতে তুলে দেন। এরমধ্যে ইনকাম জেনারেশন স্কিমে তপশিলি জাতিভুক্ত ৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে ১০ হাজার টাকার চেক, এসসি কর্পোরেশন থেকে ১০ জনকে অটোরিক্সার চাবি ও ৬ জনকে টার্ম লোনের চেক, পিএম-কুসুম স্কিমে ৫ জনকে সাবমারসিবল পাম্পের মঞ্জুরিপত্র দেওয়া হয়।

এছাড়াও ৩ জন শ্রেষ্ঠ করদাতাকে সংবর্ধনা প্রদান, জাইকা প্রজেক্টে দ্বিতীয় পর্যায়ে ৩টি এসএইচজি গ্রুপকে রিভলভিং ফান্ড, ৫ জনকে ইউডিআইডি সার্টিফিকেট, ৫ জনকে বর্ধিত সামাজিক ভাতার চেক, ৫ জনকে প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনায় ৫ হাজার টাকার চেক দেওয়া হয়। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে হর ঘর জল পৌঁছে যাওয়া এমন ৫টি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সম্মাননা স্বরূপ শংসাপত্র প্রদান করা হয়৷ উল্লেখ্য, প্রতি ঘরে সুশাসন অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুবিধা দেওয়া হবে। 

Releated Posts

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026

পুলিশের পোশাকে রিল-ভিডিও তৈরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, নির্দেশ অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

আগরতলা, ১৩ জুন: সামাজিক মাধ্যমে পুলিশ কর্মীদের পোশাক পরে রিল, শর্ট ভিডিও ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top