News Flash

  • Home
  • প্রধান খবর
  • Death:গাড়ির গতি ও সিট বেল্ট না পরার কারণে সাইরাস মিস্ত্রির মৃত্যু: তদন্ত রিপোর্ট
Image

Death:গাড়ির গতি ও সিট বেল্ট না পরার কারণে সাইরাস মিস্ত্রির মৃত্যু: তদন্ত রিপোর্ট

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : গাড়ির গতি ও সিট বেল্ট না পরার কারণে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি-র মৃত্যু হয়েছে বলে তদন্ত রিপোর্টে প্রকাশ পেয়েছে। সম্প্রতি মুম্বই-আমেদাবাদ হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। ঘটনার তদন্তে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন তদন্তকারী কমিটি জানিয়েছে, গাড়ির গতি ও সিট বেল্ট না পরার কারণে দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যু হয়েছে। তদন্ত কমিটি এই রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দিয়েছে।

উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ৪ সেপ্টেম্বর পালঘর জেলায় সড়ক দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যুর বিষয়ে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এ জন্য গঠিত কমিটির অংশ থাকা এনজিও সেভ লাইফ ফাউন্ডেশনের প্রধান বলেন, সাইরাস মিস্ত্রির গাড়ির গতি ঘটনাস্থলেই ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার সীমা ছাড়িয়েছিল এবং বাম দিক থেকে ওভারটেক করার সম্ভাবনা ছিল। বলা হয়েছে, গতি প্রতি ঘণ্টায় নির্ধারিত গতির চেয়ে অনেক বেশি ছিল। মহারাষ্ট্র পুলিশকে মার্সিডিজ কোম্পানির দেওয়া রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনার পাঁচ সেকেন্ড আগে চালক অনাহিতা পান্ডল ব্রেক চেপেছিলেন, কিন্তু এর ফলে গাড়ির গতি কমিয়ে ঘণ্টায় ৮৯ কিলোমিটার হয়ে যায়। হঠাৎ গতি কমে যাওয়ায় গাড়িটি ৩৫ ডিগ্রি কোণে ঘুরে গেলে দুর্ঘটনাটি ঘটে।
এছাড়াও, হাইওয়েতে একটি দ্রুতগতির গাড়িতে ভ্রমণ করার সময় সাইরাস মিস্ত্রি তার সিট বেল্ট বাঁধেননি। এই ভুলটাই ছিল সাইরাস মিস্ত্রির আকস্মিক মৃত্যুর মূল কারণ। এই রিপোর্ট নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top