News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bomb Blast:ক্লাসে আচমকা বোমা বিস্ফোরণ টিটাগড়ের স্কুলে, তীব্রতায় উড়ে গেল ছাদের কিছু অংশ
Image

Bomb Blast:ক্লাসে আচমকা বোমা বিস্ফোরণ টিটাগড়ের স্কুলে, তীব্রতায় উড়ে গেল ছাদের কিছু অংশ

উত্তর ২৪ পরগণা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : বিশ্বকর্মা পুজোর দিনই বিপদ। টিটাগড়ে স্কুল চলাকালীন বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলবাড়ির ছাদ উড়ে যায়। বোমা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে, এমনই জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বারাকপুর কমিশনারেটের পুলিশের তদন্তকারী দল।

শনিবার ১১টা নাগাদ ক্লাস চলছিল টিটাগড়ের সাউথ স্টেশন রোডের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে। আচমকাই স্কুলের ছাদে বিস্ফোরণের তীব্র আওয়াজ পান শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা। তার জেরে হুড়োহুড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। ছড়িয়ে পড়ে আতঙ্কও। দেখা যায় স্কুলের ছাদে সিঁড়ির অংশে বিস্ফোরণ ঘটেছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ পৌঁছয়। বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা স্প্লিন্টার উদ্ধার করা হয়। ওই স্কুলে বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না কি বোমা স্কুলেই মজুত করা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘন বসতিপূর্ণ এলাকায় ওই স্কুল। সেখানে কারা বিস্ফোরণ ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে।

খালেদ তৈয়ব নামে ওই স্কুলের এক শিক্ষক বলেন, ‘‘খুব জোরালো আওয়াজ হয়েছে। সেই সময় আমরা স্টাফ রুমে বসেছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে বোমা পড়েছে। এর পর বাইরে বেরিয়ে দেখি স্কুলের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর পর আমরা ছাদে এসে দেখি সেখানে বোমা পড়েছে। আশপাশে স্প্লিন্টার ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। সে সব পুলিশ সংগ্রহ করেছে। টিফিনের সময় ওই বিস্ফোরণ ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।’’

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top