News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনে অভিনন্দন জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
Image

প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনে অভিনন্দন জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

পটনা, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : এনডিএ থেকে বিচ্ছেদের পর বিহারে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে নীতীশ কুমার টুইট করে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিকে জন্মদিনের শুভেচ্ছা, তাঁর সুস্থ ও দীর্ঘায়ু কামনা করছি। যদিও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এই খবর লেখা পর্যন্ত প্রধানমন্ত্রীকে জন্মদিনে অভিনন্দন জানাননি।

জনতা দল ইউনাইটেডের প্রাক্তন জাতীয় সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিংও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তার টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ভারতের সফল এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top