News Flash

  • Home
  • বিদেশ
  • Death:ইতালিতে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৪ জন
Image

Death:ইতালিতে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৪ জন

রোম, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ইতালিতে রাতভর প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত চার জন।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মধ্যাঞ্চলীয় মার্শেই প্রদেশে মাত্র দুই-তিন ঘণ্টায় প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আড্রিয়াটিক সাগর তীরবর্তী ওই অঞ্চলের রাজধানী আনকোনার আশপাশের বেশ কয়েকটি শহরে এই বৃষ্টিপাত হয়েছে। বন্যায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বন্যা শুরু হলে এক মা তার সন্তানকে গিয়ে গাড়িতে করে ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, কিন্তু এক পর্যায়ে গাড়িটি ডুবে গেলে মা ও সন্তান আলাদা হয়ে যায়। পরে ওই নারীকে উদ্ধার করা হয়। কিন্তু তার ছয় বছর বয়সী শিশু নিখোঁজ রয়েছে। মার্শেই আঞ্চলিক সরকারের সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান স্তেফানো আগুজ্জি বলেছেন, আমাদের ধারণার চেয়েও অনেক বেশি বৃষ্টি হয়েছে। কম বৃষ্টিপাত হবে ধরে নিয়ে আমরা স্বাভাবিক সতর্কবার্তা জারি করেছিলাম কিন্তু এমনটা হবে তা কেউই আশা করেনি।

ইতালিয়ান সোসাইটি অব এনভায়রনমেন্টাল জিওলজির (এসআইজিইএ) বিশেষজ্ঞ পাওলা পিনো ডি’অ্যাস্টোর বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই বন্যা হয়েছে।

Releated Posts

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top