News Flash

  • Home
  • প্রধান খবর
  • নামিবিয়া থেকে আসল ৮টি চিতা, কুনো জাতীয় অভয়ারণ্যে ছেড়ে প্রধানমন্ত্রী বললেন ঐতিহাসিক
Image

নামিবিয়া থেকে আসল ৮টি চিতা, কুনো জাতীয় অভয়ারণ্যে ছেড়ে প্রধানমন্ত্রী বললেন ঐতিহাসিক

গোয়ালিয়র, ১৭ সেপ্টেম্বর (হি.স.): নামিবিয়া থেকে ৮টি চিতা ভারতে উড়িয়ে নিয়ে এসেছে বিশেষ বিমান। মধ্যপ্রদেশের গোয়ালিয়র থকে বায়ুসেনার কপ্টারে সেই চিতাগুলিকে নিয়ে যাওয়া হয় কুনো জাতীয় অভয়ারণ্যে। শনিবার চিতাগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাঁচামুক্ত করেছেন। খাঁচার দরজা খুলে চিতাগুলিকে ছেড়ে দেন প্রধানমন্ত্রী। চিতাগুলিকে অভয়ারণ্যে ছেড়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী ছবিও তুলেছেন।

একটি যন্ত্রের হাতল ঘুরিয়ে ঘুরিয়ে চিতার খাঁচার দরজা খোলেন প্রধানমন্ত্রী। ধীরে ধীরে খুলে যাওয়া দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে চিতাগুলি। প্রধানমন্ত্রী তাদের ছবি তোলেন ক্যামেরায়। প্রধানমন্ত্রী হাততালিও দেন। সঙ্গে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। যে আট চিতাকে নামিবিয়া থেকে উড়িয়ে আনা হয়েছে, তাদের মধ্যে তিনটি পুরুষ এবং পাঁচটি মহিলা।

কুনো জাতীয় অভয়ারণ্যে চিতা প্রোজেক্টের সূচনা করার পর ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “কয়েক দশক পর চিতা আমাদের দেশে ফিরে এসেছে। এই ঐতিহাসিক দিনে, আমি সমস্ত ভারতীয়কে অভিনন্দন জানাতে চাই এবং নামিবিয়ার সরকারকেও ধন্যবাদ জানাতে চাই। তাদের সাহায্য ছাড়া এটি সম্ভব হত না।” প্রধানমন্ত্রী বলেছেন, “কয়েক দশক আগে জীববৈচিত্র্যের প্রাচীন লিঙ্কটি ভেঙে গিয়েছিল এবং বিলুপ্ত হয়ে গিয়েছিল, আজ আমাদের এটিকে পুনরায় সংযুক্ত করার সুযোগ এসেছে। এই চিতার পাশাপাশি ভারতের প্রকৃতি-প্রেমী চেতনাও পূর্ণ শক্তিতে জেগে উঠেছে।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top