News Flash

  • Home
  • দেশ
  • উত্তর দিনাজপুরে জলে ডুবে মৃত্যু দুই বছরের শিশুর
Image

উত্তর দিনাজপুরে জলে ডুবে মৃত্যু দুই বছরের শিশুর

হেমতাবাদ, ১০ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর দিনাজপুরের হেমতাবাদ মর্মান্তিক ঘটনা । শনিবার সকালে হেমতাবাদ থানার দুধন্ডা গ্রামে জলে ডুবে মৃত্যু হল দু’বছরের এক শিশুর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম আমান আলি চৌধুরী(২)। এদিন সকালে বাড়ির সামনে পুকুরের ধারে একদল শিশু খেলছিল। কেউ আবার হাঁস তাড়ানোর কাজে ব্যস্ত ছিল। আচমকাই ও শিশু পা হরকে জলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে অন্যান্য শিশুরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে গ্রামের লোকেরা সেখানে হাজির হয়। পুকুর থেকে শিশুকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর খবর শুনে গ্রামীণ হাসপাতালে হাজির হয় হেমতাবাদ থানার পুলিশ। হাসপাতাল ক্যাম্পাসে মৃত শিশুর বাবা লুৎফর রহমান চৌধুরীর কথায়, স্ত্রী বাড়ির কাজে ব্যস্ত ছিল আমি জমিতে গিয়েছিলাম। বাড়ি থেকে ফোন আসে আমার শিশুসন্তান বাড়ির সামনের পুকুরে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে শিশুকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই। তখনও আমার শিশুর প্রাণ ছিল। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। কিছুক্ষণ পর জানায় আমার একমাত্র পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। এদিকে সদ্য সন্তানহারা মা আজমিরা পারভিন আক্তার হাসপাতাল ক্যাম্পাসেই বারবার মুর্ছা যাচ্ছে।

হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় বলেন, “এদিন সকালে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আমরা সেই পরিবারের পাশে রয়েছি। একরত্তি শিশুর মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top