News Flash

  • Home
  • দেশ
  • স্বস্তির বৃষ্টিতে ভিজল দিল্লি, অস্বস্তি কেটে মনোরম পরিবেশ ফিরল রাজধানীতে
Image

স্বস্তির বৃষ্টিতে ভিজল দিল্লি, অস্বস্তি কেটে মনোরম পরিবেশ ফিরল রাজধানীতে

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): ফের স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। সকালের দিকে ঘর্মাক্ত গরম থাকলেও, শনিবার দুপুরের পর থেকে আচমকাই আবহাওয়া বদলে যায় রাজধানীতে, শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টির সৌজন্যে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে মনোরম পরিবেশ ফিরেছে দিল্লিতে। তবে, বৃষ্টি খুব বেশি সময় স্থায়ী হয়নি।

এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে দিল্লির মুখার্জি নগর, জিটিবি নগর, বিজয় নগর, সিভিল লাইনস, দিলশাদ গার্ডেন, সীমাপুরি এবং কাশ্মীরি গেটের মত এলাকায়। বৃষ্টি হয়েছে মান্ডি হাউসেও। দুপুরের পর থেকে দিল্লির প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সৌজন্যে গরম একেবারেই উধাও হয়ে গিয়েছে দিল্লি থেকে। এদিন সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সকাল ৮.৩০ মিনিট নাগাদ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top