News Flash

  • Home
  • প্রধান খবর
  • GardenReach:গণনা চলছে গার্ডেনরিচে, রাত ৮টা পর্যন্ত উদ্ধার প্রায় ১৮ কোটি টাকা
Image

GardenReach:গণনা চলছে গার্ডেনরিচে, রাত ৮টা পর্যন্ত উদ্ধার প্রায় ১৮ কোটি টাকা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.): গার্ডেনরিচের পরিবহণকর্মী আমির খানের বাড়ি, নিউটাউনের অফিস-সহ অন্যান্য অঞ্চলে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। টাকা নিয়ে যাওয়ার জন্য আনা হয় ট্রাক। সেই ট্রাকে মোট ১০টি সিন্দুক আছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শনিবার রাত ৮টা পর্যন্ত প্রায় ১৮ কোটি টাকা উদ্ধার হয়েছে। গণনা চলছে। বিভিন্ন মহলে প্রশ্ন, শেষ পর্যন্ত কী হল? ঘটনার সূত্রপাত শনিবার সকালে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে কলকাতা শহরের ছ’টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। অভিযান শুরু হয় পরিবহণ ব্যবসায়ী আমির খানের গার্ডেনরিচের বাড়িতে। দীর্ঘ তল্লাশি অভিযানের পরে সেখান থেকে প্রায় ১৮ কোটি টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা।

আমিরের বাড়িতে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ব্যাঙ্কনোট গোনার জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্থানীয় শাখার আধিকারিকদের ডাকা হয়। তাঁরা মোট আটটি টাকা গোনার যন্ত্র নিয়ে আসেন।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top