News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Grameen Bank :গন্ডাছড়ায় গ্রামীণ ব্যাঙ্কে প্রতারক চক্র, অল্পতে রক্ষা পেলেন বৃদ্ধা
Image

Grameen Bank :গন্ডাছড়ায় গ্রামীণ ব্যাঙ্কে প্রতারক চক্র, অল্পতে রক্ষা পেলেন বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর :  সরকারি ঘরের টাকা তুলতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়লেন ৭০বছরের এক জনজাতি বৃদ্ধা মহিলা৷ ঘটনা শুক্রবার গন্ডাছড়া মহকুমার  নারায়ণপুর ভিলেজের বিষ্ণুরাম পাড়ায়৷ ৭০বছরের বৃদ্ধা খন্ডারুং রিয়াং সরকারি ঘরের ৪৮হাজার টাকা তুলতে যান গন্ডাছড়া গ্রামীন ব্যাঙ্ক থেকে৷ সঙ্গে ছিল নাতি৷ নাতি কোন এক কারণে বাজারে যান৷ 

দীর্ঘ দিন ধরে কিছু নেশা গ্রস্ত যুবক গন্ডাছড়া গ্রামীন ব্যাঙ্কে তাদের আস্তানা গেড়ে রেখেছিল৷ গ্রামীণ ব্যাংকে পরিষেবা নিতে আসা লোকজনদেরকে সাহায্য করার নাম দিয়ে তারা প্রতারণা করে চলেছে বলে অভিযোগ৷ সহজ-সরল মানুষের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে তারা টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে৷ একই কৌশলে বৃদ্ধা মহিলাকে সাহায্য করার জন্য এগিয়ে গিয়ে পুরো টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ৷ ব্যাংকের ভিতরে এ ধরনের প্রতারক চক্র প্রতিদিন আড্ডা জমালেও ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷ ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও জনগণের প্রশ্ণ উঠেছে৷ 

অসহায় বৃদ্ধা মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই মহিলা চিৎকার শুরু করেন৷ খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ছিনতাইকারীদের পিছু ধাওয়া করে এবং টাকা সহ তাদেরকে আটক করতে সক্ষম হন৷ এ ব্যাপারে গণ্ডাছড়া থানায় একটি অভিযোগ গৃহীত হয়েছে৷ এই ঘটনায় যারা জড়িত তারা নেশাচক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে৷ নেশাগ্রস্ত হয়েই তারা নানা অপকর্ম সংঘটিত করছে বলেও অভিযোগ মিলেছে৷ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top