News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:নেতাজির ২৮ ফুট মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

PM Modi:নেতাজির ২৮ ফুট মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্ডিয়া গেটের কাছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি বিশাল ২৮ ফুটের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে বাজবে আজাদ হিন্দ ফৌজের আইকনিক গান “কদম কদম বাড়ায়ে যা” । জেট ব্ল্যাক গ্রানাইট মূর্তিটি ইন্ডিয়া গেটের কাছে ক্যানোপির নীচে স্থাপন করা হবে।নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি সেই জায়গায় স্থাপন করা হবে যেখানে এই বছরের শুরুর দিকে নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করা হয়েছিল।

সংস্কৃতি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নেতাজির মূর্তিটি ২৮০ মেট্রিক টন ওজনের গ্রানাইটের ব্লক থেকে খোদাই করা হয়েছে। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে ২৬ হাজার ঘণ্টা। গ্রানাইটের এই মূর্তিটির ওজন ৬৫ মেট্রিক টন। ঐতিহ্যবাহী কৌশল এবং আধুনিক সরঞ্জাম ব্যবহার করে মূর্তিটি সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে। মূর্তি নির্মাণে জড়িত দলটির নেতৃত্বে ছিলেন অরুণ যোগীরাজ। ২৮০ মেট্রিক টন ওজনের গ্রানাইট পাথরটি তেলেঙ্গানার খাম্মাম থেকে নতুন দিল্লি নিয়ে আসা হয়। ১ হাজার ৬৬৫ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার জন্য ১৪০ চাকার ১০০ ফুট লম্বা ট্রাক বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। এই বছরের শুরুর দিকে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী পরাক্রম দিবসে ২৩ জানুয়ারি নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করেছিলেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top