News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrest:মালদার হোটেল ব্যবসায়ীর বাড়িতে কলকাতা পুলিশের হানা, ধৃত ২
Image

Arrest:মালদার হোটেল ব্যবসায়ীর বাড়িতে কলকাতা পুলিশের হানা, ধৃত ২

মালদা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : মালদার ইংরেজবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার হানা দিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগেই ওই ব্যবসায়ী ও তাঁর ছেলেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ কলকাতা পুলিশের তদন্তকারীর এক প্রতিনিধি দল ইংরেজবাজার শহরের অভিরামপুর বাদ রোড এলাকায় নিরঞ্জন আগরওয়ালের বাড়িতে হানা দেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। সেই সময় বাড়িতেই ছিলেন ব্যবসায়ী নিরঞ্জন আগরওয়াল ও তাঁর ছেলে অশ্বিনী আগরওয়াল। তাঁদের দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তারপর দুজনকেই গ্রেফতার করে নিয়ে যায় কলকাতা পুলিশ। নিরঞ্জন আগরওয়াল ও তাঁর ছেলে অশ্বিনী আগরওয়ালকে সোজা কলকাতায় নিয়ে যাওয়া হল বলেই সূত্রের খবর।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যবসায়ীর নাম নিরঞ্জন আগরওয়াল। ইংরেজবাজার শহরের বাদ রোড অভিরামপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন আগরওয়াল পেশায় হোটেল ব্যবসায়ী। কালীঘাট থানায় দায়ের হওয়া জালিয়াতি ও প্রতারণার অভিযোগেই ওই ব্যবসায়ী এবং তাঁর ছেলে অশ্বিনী আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নিরঞ্জন আগরওয়ালের স্ত্রী কুসুম আগরওয়ালের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। যদিও এদিন তাঁকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।

প্রসঙ্গত, গত রবিবার মালদার গাজোলের মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হঠাৎ করেই হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । তারপর তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসে ১ কোটি ৩৯ লাখ ৩ হাজার টাকা।এর মধ্যেই জালিয়াতি ও প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার মালদার আরও এক ব্যবসায়ী।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top