News Flash

  • Home
  • দিনের খবর
  • Dilip Ghosh:ধান কেনাবেচা নয়, নেশার আসর বসে কিষান মান্ডিতে, বোলপুরে অভিযোগ দিলীপের
Image

Dilip Ghosh:ধান কেনাবেচা নয়, নেশার আসর বসে কিষান মান্ডিতে, বোলপুরে অভিযোগ দিলীপের

বীরভূম, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : ধান কেনাবেচার বদলে কিষান মান্ডিগুলিতে নেশার আসর বসে বলে এ বার অভিযোগ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার বোলপুরের শ্রীনিকেতন কিষাণ মান্ডিতে গিয়েছিলেন তিনি। সেখানকার মাছ বিক্রেতা এবং সবজি বিক্রেতাদের সঙ্গে কথাও বলেন। তার পরই এমন মন্তব্য করেন দিলীপবাবু। তাঁর অভিযোগ, “কিষাণ মান্ডিগুলি সমাজবিরোধীদের আড্ডার জায়গা হয়ে উঠেছে। কৃষকদের থেকে ধান কেনার বদলে সেখানে নেশার আসর বসে, ফূর্তি হয়।”

শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের টাকায় তৈরি কিষাণ মান্ডিগুলির সঠিক ব্যবহারই রাজ্য সরকার করতে পারছে না বলেও এ দিন অভিযোগ তোলেন দিলীপবাবু। তিনি বলেন, ‘‘কোটি কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। অন্তত ৭০-৮০টি বাজার রয়েছে বাংলায়। আমি ঘুরে ঘুরে দেখেছি। যত সমাজবিরোধীদের আড্ডা হয়, মদ খাওয়া, ফূর্তি হয়। ”

দিলীপবাবু বলেন, “শুধু বিল্ডিং দেখিয়ে ভোট তুলছে।কোথাও কোনও কাজ হয় না। অনেক জায়গায় সবজি মান্ডি লেখা রয়েছে। কিন্তু সবুজ সাথীর সাইকেল রাখা হয়েছে। জঙ্গল হয়ে গিয়েছে। এগুলি তো পাইকারি বাজার। এখানে পাইকারি হারে ধান চাল বিক্রি হওয়ার কথা। কিন্তু রোজের বাজার বসে গিয়েছে। সবজি, মাছ বিক্রি হচ্ছে।”

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top