News Flash

  • Home
  • প্রধান খবর
  • BJP:নবান্ন অভিযানে আগে ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রস্তুতি বৈঠক বিজেপির নেতাকর্মীদের
Image

BJP:নবান্ন অভিযানে আগে ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রস্তুতি বৈঠক বিজেপির নেতাকর্মীদের

ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বর ( হি. স.) : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে দেখছেন বিজেপি। তৃণমূল সরকারের একাধিক দুর্নীতির প্রতিবাদে ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানে আগে জেলা জুড়ে প্রস্তুতি বৈঠক, মিছিল করছেন বিজেপির নেতাকর্মীরা।বৃহস্পতিবার ঝাড়্গ্রাম জেলার জামবনী মন্ডলের হিজলী হাট চালাতে বিজেপির নেতাকর্মীদের এক প্রস্তুতি বৈঠক করেন বিজেপি জেলা সভাপতি তুফান মাহাত

বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে ব্লক, মন্ডল ও অঞ্চলে মিটিং, মিছিল ও দেওয়াল লিখন শুরু করবেন বিজেপির নেতাকর্মী। ওই দিন ঝাড়্গ্রাম জেলার বিজেপির নেতাকর্মীদের জন্য ট্রেন এবং বাসে করে হাওড়াতে নিয়ে যাওয়া হবে। পরে সেখানে মিছিল করে গিয়ে নাবান্ন পৌছাবেন বিজেপির নেতাকর্মী। এদিন বৈঠক শেষ জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো বলেন, “আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান রয়েছে। তার আগে জেলার প্রত্যেকটা মন্ডলে, অঞ্চলে প্রস্তুতি মিছিল, মিটিং চলছে। দেওয়াল লিখন শুরু হবে। আগামী দুদিনের মধ্যে জামবনী মন্ডলের প্রত্যেকটা অঞ্চলে মিছিল, মিটিং শেষ করা হবে। তৃণমূলের সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই নাবান্ন অভিযান করা হবে। ঝাড়্গ্রাম জেলার ব্যাপক সংখ্যক মানুষ নাবান্ন অভিযানে সামিল হবেন। কিছুদিন আগে জামবনী মন্ডলের চিঁচিড়া অঞ্চল অফিসে রাত জেগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলির কাজে দুর্নীতি করছিলেন। আমাদের কর্মীরা হাতেনাতে ধরে অঞ্চল অফিসে তালা ঝুলিয়ে ছিলেন।”

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top