News Flash

  • Home
  • দেশ
  • Arvind Kejriwal:আবগারি কেলেঙ্কারিতে কেজরিওয়াল ও সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি বিজেপির
Image

Arvind Kejriwal:আবগারি কেলেঙ্কারিতে কেজরিওয়াল ও সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তাদের বিরুদ্ধে আবগারি কেলেঙ্কারিতে ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়ার অভিযোগ করেছে।

বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী এবং দিল্লি বিধানসভার বিরোধীদল নেতা রামবীর সিং বিধুরি বৃহস্পতিবার একটি যৌথ সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া দিল্লির মদ কেলেঙ্কারিতে জড়িত। এই বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। বিধুরী বলেন, দিল্লির বিজেপি বিধায়করা বিষয়টি তদন্ত করার জন্য সিবিআই ডিরেক্টরকে চিঠি লিখেছেন।
বিধুরী আরও বলেন, যখনই নতুন আবগারি নীতি নিয়ে বিধানসভার ভিতরে এবং বাইরে কেজরিওয়াল সরকারকে প্রশ্ন করা হয়েছিল, তারা উত্তর দেয়নি। নতুন আবগারি নীতি প্রথম দিন থেকেই সন্দেহের মুখে পড়েছিল। আমরা বিধানসভায় প্রশ্ন করেছিলাম, মদের দোকানের সংখ্যা ৬৩৯ থেকে ৮৪৯ করা হচ্ছে কীভাবে? রাত ১১ টা থেকে ৩ টা পর্যন্ত মদ বিক্রির সময় কীভাবে করা হচ্ছে? কিভাবে মদের ঠিকাদারদের কমিশন ২ শতাংশ থেকে ১২ শতাংশ করা হচ্ছে ?

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top