News Flash

  • Home
  • দেশ
  • Visa:সর্বকালীন রেকর্ড, চার মাসেই আমেরিকার ভিসা পেলেন ৮২ হাজার ভারতীয় পড়ুয়া
Image

Visa:সর্বকালীন রেকর্ড, চার মাসেই আমেরিকার ভিসা পেলেন ৮২ হাজার ভারতীয় পড়ুয়া

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : করোনাকাল কাটিয়ে ভারতীয় পড়ুয়াদের আমেরিকার কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার হিড়িক । বিগত চার মাসে সর্বাধিক ভিসা পেলেন ভারতীয় পড়ুয়ারা । নয়াদিল্লির আমেরিকা দূতাবাস সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৮২ হাজার ভারতীয় পড়ুয়া সে দেশে পড়তে যাওয়ার ভিসা পেয়েছেন । যা এই সময়সীমার মধ্যে সর্বকালীন রেকর্ড।

আমেরিকান দূতাবাস সূত্রে দাবি, এ বছর মে থেকে অগস্ট পর্যন্ত যে ভারতীয় ছাত্র-ছাত্রীরা আমেরিকার ভিসা চেয়েছিলেন তাঁদের মধ্যে ৮২ হাজার জনের আবেদন মঞ্জুর হয়েছে। নয়াদিল্লির আমেরিকা দূতাবাস এবং কলকাতা, মুম্বই, হায়দরাবাদ ও চেন্নাইয়ে আমেরিকার কনস্যুলেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছেন ভারতে আমেরিকার রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া ল্যাসিনা।

করোনার কারণে গোটা বিশ্বেই নেতিবাচক প্রভাব পড়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। ভারত থেকে প্রতি বছর উচ্চশিক্ষা নিতে আমেরিকায় যান বহু পড়ুয়া। কিন্তু করোনা আবহের কারণে তাতে ছেদ পড়েছিল। এর পর গত বছরের গোড়ায় করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর প্রশ্ন উঠেছিল, কত জন ভারতীয় পড়ুয়াকে ভিসা দেবে আমেরিকা। কিন্তু গত শিক্ষাবর্ষে নতুন রেকর্ড গড়ে ১ লক্ষ ৭৭ হাজার ছাত্র-ছাত্রীকে ভিসা দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথম চার মাসে ভিসা পেয়েছিলেন প্রায় ৫৫ হাজার। প্যাট্রিসিয়া জানান, প্রাথমিক প্রবণতা বলছে এ বছর সামগ্রিক ভাবেই গত বারের রেকর্ড ভেঙে যাবে। তিনি বলেন, ‘‘আমেরিকায় পড়তে যাওয়ার ভিসা পাওয়া বিদেশি পড়ুয়াদের মধ্যে ২০ শতাংশই ভারতীয়।’’

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top