News Flash

  • Home
  • বিদেশ
  • ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন লিজ ট্রাস
Image

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন লিজ ট্রাস

লন্ডন, ৬ সেপ্টেম্বর (হি. স.) : ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন লিজ ট্রাস। প্রধানমন্ত্রী পদ থেকে বরিস জনসন পদত্যাগ করার পর মঙ্গলবার রানি এলিজাবেথের সঙ্গে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে দেখা করেন লিজ। সেখানেই তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আহ্বান জানান রানি।

মঙ্গলবার প্রথমেস্কটল্যান্ডে রানির ব্যক্তিগত বাসভবন ব্যালমোরাল প্রাসাদে গিয়ে রানি এলিজাবেথের সঙ্গে দেখা করেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি রানির কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কথা জানান। তার সেই আবেদন মঞ্জুর করা হয়। এরপর আসেন লিজ ট্রাস। ব্রিটেনের রানি এলিজাবেথ ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন প্রধান লিজ ট্রাসকে পরবর্তী সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। দায়িত্ব গ্রহণ শেষে বিমানে করে লন্ডনে চলে যান ট্রাস। তিনি আজ সন্ধ্যার মধ্যেই নিজের মন্ত্রীসভা গঠন করবেন। এর মাধ্যমে দু’মাসের এক অন্তর্বর্তীকালীন প্রশাসনের অবসান ঘটল।

ইউরোপে যুদ্ধ এবং দেশে গুরুতর অর্থনৈতিক সমস্যার পটভূমিতে লিজ ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্বভার হাতে তুলে নিলেন। তার নতুন প্রশাসনের প্রথম কাজ হবে পাইকারি জ্বালানির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি থেকে দেশবাসীকে রক্ষা করা। এ লক্ষ্যে বাসাবাড়িতে জ্বালানির ব্যয় প্রায় আঠারো মাসের জন্য স্থগিত রাখা হবে। জ্বালানি কোম্পানিগুলিকে সরকার এর পরিবর্তে ঋণ দেবে।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top