News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি ভবনে হাসিনাকে উষ্ণ অভিবাদন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন ভারত আমাদের প্রকৃত বন্ধু
Image

রাষ্ট্রপতি ভবনে হাসিনাকে উষ্ণ অভিবাদন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন ভারত আমাদের প্রকৃত বন্ধু

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভিবাদন ও সংবর্ধনা জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছনোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর হাসিনাকে সংবর্ধনা জানানো হয়। ভারতের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত আমাদের প্রকৃত বন্ধু।

শেখ হাসিনা এদিন বলেছেন, “ভারত আমাদের প্রকৃত বন্ধু। আমি যখনই ভারতে আসি, সেটাই আমার কাছে আনন্দের। বিশেষ করে, আমরা সর্বদা আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা একে অপরের সঙ্গে সহযোগিতা করছি।” শেখ হাসিনা আরও বলেছেন, “আমাদের প্রধান লক্ষ্য হল, আমাদের জনগণের ফেডারেশন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনীতির উন্নয়ন। এই সমস্ত ইস্যুতে, আমি মনে করি দুই দেশ একসঙ্গে কাজ করছে। যাতে শুধু ভারত ও বাংলাদেশের মানুষই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মানুষ ভালো জীবন পেতে পারে। এটাই আমাদের প্রধান লক্ষ্য।” প্রসঙ্গত, ৪-দিনের ভারত সফরে সোমবারই দিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top