News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Bishalgarh:বিশালগড়ে সশস্ত্র নেশ কারবারীর প্রতিবেশীর বাড়িতে হামলা, ব্যাপক উত্তেজনা
Image

Bishalgarh:বিশালগড়ে সশস্ত্র নেশ কারবারীর প্রতিবেশীর বাড়িতে হামলা, ব্যাপক উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর ৷৷  বিশালগড়ে এক মাদক কারবারীর তান্ডবে এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কগ্রস্থ৷ দীর্ঘদিন ধরেই মাদক কারবারির তাণ্ডবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন৷ তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই হিংসাত্মক হয়ে উঠে ওই মাদক কারবারি৷ এ ধরনের এই ঘটনা প্রত্যক্ষ করলেন বিশালগড়ের নারাউরা এলাকার জনগণ৷ জানা যায় প্রকাশ্য দিবালোকে টাক্কাল দিয়ে এক প্রতিবেশিকে প্রাণে মারার চেষ্টা করে ঐ মাদক কারবারি৷ এলাকাবাসী আটক করে ওই কুখ্যাত মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ঘটনা সোমবার সকালে বিশালগড় থানাধীন নাড়াউরা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকালে প্রতিবেশি কৃষ্ণ নট্ট দাসের বাড়িতে গিয়ে আচকা হামালা চালায় মাদক ব্যবসায়ী স্বপন শিব৷ কোন কিছু বুঝে উঠার আগেই প্রতিবেশির টিনের বাউন্ডারি এবং গেইটে টাক্কাল দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে৷ শব্দ শুনে কৃষ্ণ নট্ট দাসের স্ত্রী বাইরে বেরিয়ে এসে স্বপন শিবকে বাধা দিতে গেলেই তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে৷ মাকে বাঁচাতে নিগমানন্দ দাস দৌড়ে এসে স্বপন শিবকে বাধা দিতে চাইলে তার উপরও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়৷ পরে পুরো ঘটনা শুনে স্থানীয় জনগণ ঘটনাস্থলে জড়ো হয়ে স্বপন শিবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু এলাকাবাসীর তৎপরতায় এবং বিশালগড় থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে জালে তোলা সম্ভব হয়৷ অভিযোগ, স্বপন বহু বছর ধরে এলাকায় নেশা সামগ্রী বিক্রি করে পরিবেশ বিষিয়ে তুলেছে৷ স্থানীয়দের তরফ থেকে অনেকবার সতর্ক করা সত্ত্বেও সে এই পথ থেকে সরে আসেনি৷ মাদক কারবারি হিসাবেই এলাকায় তার পরিচিতি৷ তার যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় দাবি জানিয়েছে এলাকাবাসী৷ এলাকায় নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নেশাখোরদের উৎপাত বন্ধ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top