News Flash

  • Home
  • দিনের খবর
  • Road Block:তপনে রাস্তা সংস্কারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শতাধিক গ্রামবাসীর
Image

Road Block:তপনে রাস্তা সংস্কারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শতাধিক গ্রামবাসীর

তপন, ৫ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর দিনাজপুরের তপন থানার নাজিরপুর এলাকায় গ্রামের রাস্তা পাকা করতে হবে এই দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল প্রায় শতাধিক গ্রামবাসী। সোমবার ঘটনাটি ঘটেছে। তপন তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রাম শীকারপুর। গ্রামে প্রায় দেড় হাজার মানুষের বসবাস। অধিকাংশ মানুষজন কৃষিকাজ ও দিনমজুর কাজের সঙ্গে যুক্ত। শীকারপুর গ্রামটি প্রত্যন্ত হলেও গ্রামে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু সেই গ্রামের রাস্তাটি এখনও পাকা হয়নি। অভিযোগ সামান্য বৃষ্টি হলেই রাস্তাজুড়ে হাঁটু সমান জল কাদা হয়। ফলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের কোনও ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে গ্রামে অ্যাম্বুল্যান্স ঢুকতে পারে না। গ্রামের পড়ুয়ারা স্কুল ও কলেজে জুতো হাতে নিয়ে যাতাযাত করে। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে বারবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তপন ব্লক প্রশাসনের প্রতিনিধি ও তপন থানার পুলিশ। অবরোধের জেরে আটকে পড়েন যাত্রীরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top