News Flash

  • Home
  • দিনের খবর
  • Weather:রবিবারের সকালে রোদ ঝলমলে শহর, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও
Image

Weather:রবিবারের সকালে রোদ ঝলমলে শহর, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও

কলকাতা, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : শনিবারের তুলনায় রবিবার সকালটা অনেকটাই আলাদা থাকবে বলে জানাল আলিপুর হাওয়া অফিস। শনিবারও সকাল থেকেই বৃষ্টি হলেও রবিবাসরীয় সকালে রোদ ঝলমলে শহরের আকাশ। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিনও শহরে কয়েক পশলা বৃষ্টি হবে। অন্যদিকে, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।

এদিনও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শহরে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্য়ুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ভ্যাপসা অবস্থাই বজায় থাকবে। তাপমাত্রা কমায় গরমের দাপট একটু হলেও কমবে জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়াতে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বর্ষণের ইঙ্গিত রয়েছে। এদিন প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top