News Flash

  • Home
  • দিনের খবর
  • Siuri:সিউড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বিদ্যুৎকর্মীর
Image

Siuri:সিউড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বিদ্যুৎকর্মীর

সিউড়ি, ৪ সেপ্টেম্বর (হি.স. ) : পুজোর আগে মর্মান্তিক ঘটনা বীরভূমের সিউড়িতে । বিদ্যুতের তারের মেরামতি করতে গিয়ে প্রাণ গেল এক বিদ্যুৎকর্মীর। রবিবার সকালে জেলার সিউড়ির নেতাজি বাসস্ট্যান্ডে তার মেরামতির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দমকলবাহিনী এসে তাঁকে উদ্ধার করে। সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুজোর আগে এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।

শনিবারই জানানো হয়েছিল পুজোর আগে বিদ্যুতের তার মেরামতির জন্য সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত সিউড়ির বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। রবিবার সেই মতেই সকাল সাতটা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কাজ শুরু হয়। নেতাজি বাসস্ট্যান্ডের কাছে একটি ট্রান্সফরমারে কাজ করার সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন বছর ৩২-এর যুবক। তারের মধ্যে ঝুলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাসস্ট্যান্ডে ভিড় জমে যায়। সিউড়ি থেকে দমকলবাহিনী এসে তাঁকে উদ্ধার করে। সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত বিদ্যুৎ কর্মীর নাম নেপাল বেসরা (৫০)। বাড়ি রাজনগর থানার তাঁতিপাড়া। শেখ ফিরোজ নামে এক ঠিকাদার কর্মীর অধীনে কাজ করতেন।

ঘটনা প্রসঙ্গে বীরভূমের বিদ্যুৎ বণ্টন বিভাগের রিজিওনাল ম্যানেজার কৃষ্ণকান্ত মিশ্র জানান, “ঘটনার খবর পেয়েছি। ঠিকাদারের কর্মী। বিদ্যুৎ বন্ধের সময় কেউ জেনারেটর চালানোয় এই দুর্ঘটনা ঘটে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top