News Flash

  • Home
  • প্রধান খবর
  • সৌগতর আক্রমণাত্মক মন্তব্যের প্রতিক্রিয়া এড়িয়ে গেলেন ফিরহাদ
Image

সৌগতর আক্রমণাত্মক মন্তব্যের প্রতিক্রিয়া এড়িয়ে গেলেন ফিরহাদ

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : সৌগত রায়কে ফের একবার বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে। শুক্রবার উত্তর ২৪ পরগণার একটি সভা থেকে সৌগত রায় বলেন, “পার্থর বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু, ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু, পিঠে তাল পড়লে দুঃখ করবেন না।”

সম্প্রতি আরও অন্তত দুটি সমাবেশে সৌগতবাবু তৃণমূলের সমালোচকদের উদ্দেশে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এ নিয়ে বিতর্ক ও প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে শনিবার ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি জানি না উনি কী বলেছেন। আমরা গান্ধীবাদী। মার খেয়েই বড় হয়েছি। অত্যাচারিতদের পাশেই মানুষের সহানুভূতি থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা গায়ে মারের দাগ। সিপিআইএম-এর মার। তবে জনশক্তি শেষ কথা বলে।”

তাঁর বিরুদ্ধে গেরুয়া শিবিরের একের পর এক তোপ নিয়ে মুখ খুলেছিলেন মহানাগরিক। তিনি বলেন, “মনে হচ্ছে আপনাদের করা ষড়যন্ত্রের শিকার হব আমি। মানুষের চোখে অন্যায় এমন কোনও কাজ আমি করিনি। তারপরও এত কুৎসা, এত অভিসন্ধি। এত রাগ কেন আমার উপর?”

একই সঙ্গে তাঁর আরও বক্তব্য, “যে যা পারে বলে দিচ্ছে। মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে আমাকে নোটিশ পাঠানো হয়েছে। আমার বাড়িতে তল্লাশি চলছে। এত আনন্দ কীসের বুঝতে পারছি না। কী এমন করলাম যে সব সময় আমাকে হেনস্থা করা হবে? ববি হাকিম তৃণমূল কংগ্রেস করে মানেই অসাধু। আর সুকান্তবাবুদের দলে গেলেই গেরুয়া ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে যাবে।”

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top