News Flash

  • Home
  • দিনের খবর
  • বুকের ব্যথায় অসুস্থ শিবমূর্তি মুরুগা শরনারুর, হাসপাতালে নিয়ে যাওয়া হল বিতর্কিত এই ধর্মগুরুকে
Image

বুকের ব্যথায় অসুস্থ শিবমূর্তি মুরুগা শরনারুর, হাসপাতালে নিয়ে যাওয়া হল বিতর্কিত এই ধর্মগুরুকে

চিত্রদুর্গ, ২ সেপ্টেম্বর (হি.স.): বুকের ব্যথায় আচমকাই অসুস্থ হয়ে পড়ল বিতর্কিত ধর্মগুরু শিবমূর্তি মুরুগা শরনারুর। শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নাবালিকা মেয়েদের ধর্ষণের অভিযোগে লিঙ্গায়েত শিরের মুরুগা মঠের ধর্মগুরু শিবমূর্তি মুরুগা শরনারুর এখন ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

বিচার বিভাগীয় হেফাজতে থাকা এই ধর্মগুরুকে চিত্রদুর্গ জেলা কারাগারে রাখা হয়। শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে জেল থেকে বের করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, কর্ণাটকের চিত্রদুর্গা এবং মাইসুরু জেলা জুড়ে নাগরিক সমাজ এবং বিভিন্ন সংগঠনের দিনব্যাপী বিক্ষোভের পরে বৃহস্পতিবার রাত ১০.১৫ মিনিট নাগাদ গ্রেফতার করা হয়েছিল এই ধর্মগুরুকে। এরপর তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পুলিশ আইন-শৃঙ্খলার সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে চরম সতর্কতা অবলম্বন করেছিল।

Releated Posts

‘চলো লোক ভবন’ কর্মসূচিতে তেলেঙ্গানায় কংগ্রেস নেতাদের আটক, রাহুলের আটক নিয়ে বিক্ষোভ

হায়দরাবাদ, ২২ জুলাই (আইএএনএস): দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালীন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতাদের আটক…

ByByNews Desk Jul 22, 2026

নীট ইস্যুতে হায়দরাবাদে বিজেপি-কংগ্রেস কর্মীদের সংঘর্ষ, উত্তেজনা; লাঠিচার্জ পুলিশের

হায়দরাবাদ, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যু এবং দিল্লিতে বিরোধী নেতাদের বিক্ষোভ ঘিরে রাজনৈতিক সংঘাতের আবহে বুধবার হায়দরাবাদে…

ByByNews Desk Jul 22, 2026

এসসি, এসটি ও সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি: অভিযোগ তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর

হায়দরাবাদ, ২২ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং…

ByByNews Desk Jul 22, 2026

দিল্লির নীট আন্দোলনে বিরোধী ঐক্যের প্রদর্শন, কিন্তু রাজ্য রাজনীতির সমীকরণেই স্পষ্ট জোটের ভঙ্গুরতা

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): জাতীয় রাজনীতিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেও, রাজ্যভিত্তিক রাজনৈতিক স্বার্থ ও…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top