News Flash

  • Home
  • দিনের খবর
  • বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পোস্টার পড়ল রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারপার্সনের ওয়ার্ডে
Image

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পোস্টার পড়ল রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারপার্সনের ওয়ার্ডে

রায়গঞ্জ, ২ সেপ্টেম্বর (হি. স.) : পানীয় জল ও বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পোস্টার পড়ল রায়গঞ্জ পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকারের ওয়ার্ডে। সিপিএমের তরফে এই পোস্টার সাঁটানো হয়েছে। রায়গঞ্জ পুরসভার ১৫, ১৬ ও ১৭ নাম্বার ওয়ার্ডের মাঝখান দিয়ে সুভাষগঞ্জের দিকে বেড়িয়ে গিয়েছে। রায়গঞ্জ শহরের যানজট এড়াতে ছোটো-বড় যানবাহনগুলি ওই রাস্তা ব্যবহার করে। ফলে বছর ঘুরতে না ঘুরতে রাস্তাটি বেহাল হয়ে পড়ছে।

সিপিএম নেতৃত্বের অভিযোগ, রাস্তাটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় প্রতি বছর বর্ষা নামলেই বেহাল হয়ে পড়ে। পরে দু’-এক বার জোড়াতাপ্পি দেওয়া হলেও পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। গত কয়েক বছর ধরে রাস্তার হাল ক্রমশ খারাপ হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এলাকা দিয়ে ভারী ভারী যানবাহন যাতায়াত করায় রাস্তার হাল খারাপ হয়ে যায় অল্পদিনের মধ্যে । ভারী ভারী ট্রাক দিন-রাত ওই রাস্তা দিয়ে জাতীয় সড়কে গিয়ে ওঠে।ঠিকমতো সংস্কার না হওয়ায় রাস্তা বর্তমানে একেবারে চলার অযোগ্য হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা তথা সি পি এম নেতা অরিন্দম ঘোষ বলেন, রাস্তার হাল এতটাই খারাপ যে প্রতিদিন দূর্ঘটনা ঘটছে। রায়গঞ্জ পৌরসভা এলাকায় এতটা রাস্তা খারাপ অন্য ওয়ার্ডে আছে কিনা জানা নেই।তাই রাস্তা মেরামতের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।পাশাপাশি অবিলম্বে বাড়ি বাড়ি পাণীয় জলের দাবি জানানো হয়েছে।তিনি বলেন, তৃণমূলের বোর্ড ক্ষমতায় আসার আগে পাণীয় জলের প্রতিশ্রুতি দিয়েছিল,পাঁচ বছর হয়ে গেলেও এই এলাকার মানুষ পাণীয় জল পেল না। রায়গঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তায় খানাখন্দে জল জমে যাওয়ায় রাস্তা দিয়ে চলাচল করাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। গাড়িঘোড়া তো বটেই, পথচারীরাও পথ চলতে সমস্যায় পড়ছেন। অবিলম্বে কাজ শুরু না হলে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ শুরু করার হুমকি দিয়েছে এলাকার সিপিএম নেতৃত্ব।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top