News Flash

  • Home
  • বিনোদন
  • Amitabh Bachchan: ৯ দিনের নিভৃতবাস শেষ, করোনা-মুক্ত হয়ে কাজে ফিরলেন সুস্থ অমিতাভ বচ্চন
Image

Amitabh Bachchan: ৯ দিনের নিভৃতবাস শেষ, করোনা-মুক্ত হয়ে কাজে ফিরলেন সুস্থ অমিতাভ বচ্চন

মুম্বই, ১ সেপ্টেম্বর (হি.স.): টাকা ৯ দিনের নিভৃতবাস কাটিয়ে সুস্থ হয়ে কাজে ফিরলেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। সেরে উঠে বিগ বি জানালেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

৭৯ বছর বয়সি অভিনেতা বৃহস্পতিবার সকাল ৮.৪০ মিনিটে ব্লগে লিখেছেন, ‘কাজে ফিরলাম। …আপনাদের প্রার্থনা সফল হয়েছে। কৃতজ্ঞতা জানাই। …গত রাতে রিপোর্ট নেগেটিভ এসেছে। একা থাকার ন’দিনের সমাপ্তি। যদিও সাত দিন বাধ্যতামূলক নিভৃতবাস এখন, আমি ন’দিন আলাদা ছিলাম। আপনাদের অশেষ ভালবাসা এবং শুভেচ্ছায় আমি ধন্য। হাতজোড় করে সকলকে প্রণাম এবং ভালবাসা জানাই।’
গত সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। লিখেছিলেন, ‘বিরক্ত লাগছে! কেন যে আবার হল…।’ কাজের সূত্রে যাঁদের সংস্পর্শে এসেছিলেন তিনি, তাঁদের সকলকে সাবধান করেছিলেন অভিনেতা। বর্ষীয়ান অভিনেতা বর্তমানে জনপ্রিয় টিভি শো ‘কউন বনেগা ক্রোড়পতি’-র ১৪ তম সিজনের সঞ্চালনা করছেন। অসুস্থতার কারণে মাঝে এত দিন থাকতে পারেননি তিনি।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top