News Flash

  • Home
  • প্রধান খবর
  • উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে দেখা করলেন রাজ ঠাকরে
Image

উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে দেখা করলেন রাজ ঠাকরে

মুম্বই, ২৯ আগস্ট ( হি.স.) : সোমবার সকালে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে। দুই নেতার মধ্যে আধ ঘণ্টা ধরে চলে আলোচনা। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী দীপক সামন্ত। রাজনৈতিক মহলে এই বৈঠকের বিভিন্ন অর্থ বের হলেও এই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো কথাই বললেন নি দুই নেতা।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা প্রবীণ দারেকার বলেন, দেবেন্দ্র ফড়নবীস রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ ঠাকরেও একটি রাজনৈতিক দলের সভাপতি। তাই দুই নেতার বৈঠককে ভিন্নভাবে ব্যাখ্যা করা উচিত নয়। রাজ ঠাকরে নিশ্চয়ই দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা করেছেন, যার তথ্য এই মুহূর্তে তাঁর কাছেও নেই।
রাজনৈতিক মহলের ধারনা, মুম্বই পৌর কর্পোরেশনের আসন্ন নির্বাচনের জন্য বিজেপি-এমএনএস-এর মধ্যে একটা সমঝোতার চেষ্টা চলছে। এই বৈঠকে দুই নেতার মধ্যে হিন্দুত্বসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Releated Posts

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top