News Flash

  • Home
  • দিনের খবর
  • কনুইয়ে চোট, যুক্তরাষ্ট্র ওপেন থেকে সরে দাঁড়ালেন সানিয়া
Image

কনুইয়ে চোট, যুক্তরাষ্ট্র ওপেন থেকে সরে দাঁড়ালেন সানিয়া

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): আসন্ন যুক্তরাষ্ট্র ওপেন থেকে সরে দাঁড়ালেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা । কনুইয়ের চোটের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে অবসরের পরিকল্পনা বদল করবেন বলেই জানিয়েছেন ভারতের এই তারকা টেনিস খেলোয়াড় ।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে সানিয়া লিখেছেন, “দু’সপ্তাহ আগেই কানাডাতে খেলার সময়ে কনুইতে চোট পেয়েছিলাম। সেই সময় চোট লাগলেও ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারিনি। কিন্তু গতকাল স্ক্যান করাতে গিয়ে বোঝা গেল, বেশ গুরুতর চোট লেগেছে। হাতের পেশি ছিঁড়ে গিয়েছে। তাই আসন্ন যুক্তরাষ্ট্র ওপেন থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি। বেশ কয়েক সপ্তাহ আমাকে কোর্টের বাইরেই থাকতে হবে।”

একই পোস্টে সানিয়া লিখেছেন, “খুব খারাপ সময়ে চোট পেয়েছি আমি। এর ফলে অবসর নেওয়ার ক্ষেত্রে আমার পরিকল্পনাতেও বেশ কিছু বদল আনতে হবে। সঠিক সময়ে আমার পরবর্তী সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেব।” এর আগে ছ’ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সানিয়া জানিয়েছিলেন, চলতি বছরের শেষেই অবসর নেবেন। চোট আঘাতে বেশ কিছুদিন ধরেই জর্জরিত ভারতীয় টেনিসের গ্ল্যাম গার্ল। সেই কারণেই যুক্তরাষ্ট্র ওপেনে সানিয়ার খেলা দেখতে আগ্রহী ছিলেন ভারতীয় টেনিসপ্রেমীরা। তবে তাঁর কনুইয়ের চোট তাতে জল ঢেলে দিল ।

যদিও বর্তমান পরিস্থিতিতে অবসরের পরিকল্পনা বদল করবেন বলেই জানিয়েছেন সানিয়া। তাহলে আগামী বছরেও সার্কিটে দেখা যাবে তাঁকে, এমনটাই আশা করছেন তাঁর ভক্তরা। 

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top