News Flash

Image

রাজ্যে ভারত ছাড়ো দিবস পালন কংগ্রেসের

আগরতলা, ৯ আগস্ট : কংগ্রেস সারা দেশের সাথে রাজ্যেও ৯ আগস্ট ভারত ছাড়ো দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। মঙ্গলবার সকালে মূল অনুষ্ঠান হয় আগরতলা কংগ্রেস ভবনের সামনে। 

৯ আগস্ট ঐতিহাসিক ভারত ছাড়ো দিবস। এদিনেই মহাত্মা গান্ধী দীপ্ত কন্ঠে ঘোষণা করেছিলেন, ইংরেজ তোমরা ভারত ছাড়ো। ভারত ছাড়ো আন্দোলনের মধ্য দিয়েই ১৯৪৭ সালে ভারত বর্ষ স্বাধীনতা লাভ করেছিল। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে গোটা দেশে কংগ্রেস আজকের দিনটি ভারত ছাড়ো দিবস হিসেবে পালন করেছে।

ত্রিপুরায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত ছাড়ো দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠান হয় আগরতলা কংগ্রেস ভবনের সামনে। এদিন জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

আগরতলা কংগ্রেস ভবনের সামনে ভারত ছাড়ো দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, ১৯৪২ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। আজ যারা আমাদের দেশে এবং রাজ্যে ক্ষমতায় রয়েছে তারা সেদিন ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন।তাঁর অভিযোগ, দুর্ভাগ্যবশত সাভারকার সহ বিশ্ব হিন্দু পরিষদ সেদিন ইংরেজদের দালালি করেছিলেন। তখন জহরলাল নেহেরু, আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা অসহযোগ আন্দোলনের সূচনা করেছিলেন। আজকের দিনটি কংগ্রেস এবং ভারতবাসীর কাছে খুবই স্মরণীয় দিন। এই দিনটি স্মরণীয় করে রাখতেই আগরতলা সহ গোটা রাজ্যে ভারত ছাড়ো দিবস পালন করা হচ্ছে, বলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায়।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top