News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুইদিনের ত্রিপুরা সফরে আসছেন বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা
Image

দুইদিনের ত্রিপুরা সফরে আসছেন বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা

আগরতলা, ৯ আগস্ট (হি. স.) : দুইদিনের ত্রিপুরা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। আগামী ২৭ এবং ২৮ আগস্ট তাঁর ত্রিপুরা সফরের সম্ভাবনা রয়েছে। এখনো সফরসূচী চূড়ান্ত হয়নি। কিন্তু, প্রদেশ বিজেপি তাঁর সফরের প্রস্তুতি শুরু করেছে।

প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মণ বলেন, দেশের প্রত্যেক রাজ্যেই সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা সফর করছেন। তিনি সর্ব ভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়ার পর দুইবার ত্রিপুরা সফরের সূচী নির্ধারিত হয়েছিল। কিন্তু একবার তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন এবং আরেকবার করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তাঁর ত্রিপুরা সফর বাতিল হয়েছিল। এখন তাঁর আগামী ২৭ ও ২৮ আগস্ট ত্রিপুরা সফরের সম্ভাবনা তৈরি হয়েছে।কিশোর বর্মনের কথায়, সাংগঠনিক কর্মসূচীর অন্তর্গত বিজেপি সর্ব ভারতীয় সভাপতি দুই দিনের ত্রিপুরা সফরে আসবেন। ওই সময়ে তিনি দলের সমস্ত নেতাদের সাথে সাংগঠনিক বৈঠক সারবেন। তবে, এখনই সফর সূচী চূড়ান্ত না হওয়ায় নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top