News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বিপ্লবের সাক্ষাত, রাজনৈতিক মহলে জল্পনা
Image

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বিপ্লবের সাক্ষাত, রাজনৈতিক মহলে জল্পনা

আগরতলা, ৯ আগস্ট (হি. স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রীত্ব হারিয়েছেন মাস তিনেকের সময় কেটে গেছে। এরই মধ্যে একাধিকবার দিল্লি যাত্রা করেছেন। কিন্তু, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে তাঁর সাক্ষাত ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন জল্পনার তৈরি করেছে। সামাজিক মাধ্যমে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাক্ষাতের ছবি ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। বিপ্লবের অবশ্য দাবি, ত্রিপুরায় বিজেপির সংগঠন এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে।

বছর ঘুরতেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়বে। এই পরিস্থিতি দক্ষ সংগঠক ছাড়া নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয়, বিজেপির শীর্ষ নেতৃত্ব তা ভালই বুঝেন, তা অস্বীকার করার সুযোগ নেই। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদলের মধ্য দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করতে অনেকাংশেই বিজেপি সফল হয়েছে, রাজনৈতিক মহল ওই কৌশলি চালের বাহবাও দিয়েছেন। কিন্তু, বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধির মধ্য দিয়ে ক্ষমতায় ফিরে আসা আদৌ কতটা সহজ হবে, সেই অংক অনেক আগেই কষে রেখেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। তাই, উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রণনীতি সাজানো শুরু করে দিয়েছে বিজেপি।

এরই মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ঘিরে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু, সম্প্রতি বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডার সাথে সাক্ষাত এবং আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনার পর সমালোচকদের মুখ আপাতত কিছু দিনের জন্য বন্ধ হবে বলে মনে হচ্ছে।

আজ বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে লেখেন, দিল্লীতে দেশের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহর সাথে দেখা করেছি। ত্রিপুরায় বিজেপির সংগঠন এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিপ্লব সাথে আরও লেখেন, ত্রিপুরায় বিজেপির সংগঠনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নিবিড়ভাবে চেনেন। ত্রিপুরার মানুষের প্রতি তিনি সর্বদা শ্রদ্ধাশীল। আমি মা ত্রিপুরাসুন্দরীর কাছে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করি। মায়ের আশীর্বাদ যেন সব সময় তাঁর উপর থাকে।তাঁদের সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই বিপ্লবকে নিয়ে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। ত্রিপুরায় সংগঠনের আরও বড় দায়িত্ব পেতে চলেছেন কি তিনি, সেই বিষয় নিয়েই মানুষ উত্সুক। 

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top