News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনেকদিন বাদে ত্রিপুরায় কমেছে করোনার দৈনিক সংক্রমণ, কমেছে চিকিত্সাধীন রোগীর সংখ্যাও
Image

অনেকদিন বাদে ত্রিপুরায় কমেছে করোনার দৈনিক সংক্রমণ, কমেছে চিকিত্সাধীন রোগীর সংখ্যাও

আগরতলা, ৯ আগস্ট (হি. স.) : অনেকদিন বাদে ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমন অনেকটাই কমেছে। সাথে সুস্থতা বৃদ্ধির ফলে কমেছে চিকিত্সাধীন রোগীর সংখ্যাও। তাতে, ত্রিপুরাবাসীর চিন্তা অনেকটাই কমেছে বলে মনে করা হচ্ছে।

গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ১৭৫ জন সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে কেউ মারাও যাননি।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৩২ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৭৮৬ জনকে নিয়ে মোট ১৮১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ২ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৭৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে কমে হয়েছে ৪.১৩ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৭.০৬ শতাংশ। সুস্থ হয়েছেন ১৭৫ জন।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৬৫৩ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৭৪১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৫৭৬৫ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৮.৪৬ শতাংশ। এদিকে ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১১ জন, সিপাহিজলা জেলায় ৩ জন, খোয়াই জেলায় ৩ জন, গোমতী জেলায় ১০ জন, ধলাই জেলায় ৭ জন, ঊনকোটি জেলায় ৩ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২০ জন এবং দক্ষিণ জেলায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top