News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্দে দিল্লিতে, নতুন মন্ত্রিসভা নিয়ে জল্পনা
Image

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্দে দিল্লিতে, নতুন মন্ত্রিসভা নিয়ে জল্পনা

মুম্বই, ৬ আগস্ট ( হি.স.) : এবার দিল্লিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। গত ৩০ জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই নিয়ে সাতবার তিনি দিল্লি গেলেন। ৩৬দিন কেটে গিয়েছে। এখনও মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়নি। সরকারি কাজকর্ম কার্যত লাটে উঠেছে। ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবাও।

শিন্দে শনিবারই দিল্লি পৌঁছচ্ছেন। সূত্রের খবর, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর মন্ত্রিসভা নিয়ে কথা হবে। বিজেপি নেতারা সবুজ সংকেত দিলে নতুন মন্ত্রিসভা গঠিত হবে। গত সোমবার দিল্লি গিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। তিনি সম্ভাব্য মন্ত্রিসভার একটি তালিকা নিয়ে গিয়েছেন। তিনি ওই তালিকা নিয়ে একদফা কথা বলেন বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। অসুস্থ থাকায় তখন ফড়ণবিশের সঙ্গে দিল্লি যেতে পারেননি শিন্দে। ডাক্তাররা তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন। এখন একটু সুস্থ হওয়ায় তিনি এদিন দিল্লি রওনা দিয়েছেন।
মহারাষ্ট্রে মহা বিকাশ আগাড়ি (এমভিএ) জোটের সরকার ভেঙে যায়। শিন্দের নেতৃত্বে শিবসেনার বহু বিধায়ক উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এমভিএ জোটের অভিযোগ ছিল, বিজেপির মদতেই শিণ্ডে শিবির উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বিদ্রোহী বিধায়কদের প্রথমে গুজরাত এবং পরে সেখান থেকে অসমের এক পাঁচতারা হোটেলে নিয়ে রাখা হয়। শিণ্ডে শিবিরের দাবি ছিল, উদ্ধবকে কংগ্রেস, এনসিপির হাত ছেড়ে বিজেপির হাত ধরতে হবে। তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী ঠাকরে। বিক্ষুব্ধ শিবিরে বিধায়কদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। শিবসেনা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কারা আসল শিবসেনা, তা নিয়ে গোলমাল হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয়। সেই বিতর্কের মীমাংসা এখনও হয়নি।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top