News Flash

  • Home
  • দেশ
  • অধীরকে তোপ পীযূষ ও নির্মলার, উভয়েই বললেন দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের
Image

অধীরকে তোপ পীযূষ ও নির্মলার, উভয়েই বললেন দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে ‘বিতর্কিত’ মন্তব্যের জন্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গোয়েল। অধীরের মন্তব্যের নিন্দা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিজেপি নেত্রী নির্মলা সীতারমনও। উভয়েই দাবি করেছেন, রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে কংগ্রেসকে।

বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ গোয়েল বলেছেন, “অধীর রঞ্জন চৌধুরী যেভাবে রাষ্ট্রপতিকে অপমান করেছেন তাতে তাদের মানসিকতা বোঝা যাচ্ছে। আমাদের আদিবাসীদের প্রতি এই অপমান এ দেশ কখনই সহ্য করবে না। এত কিছুর পরেও তিনি বলছেন ক্ষমা চাওয়ার দরকার নেই।” পীযূষ গোয়েল আরও বলেছেন, “তিনি ইচ্ছকৃতভাবে একথা বলেছেন। আমরা কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীকে সংসদে এবং দেশের সামনে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।”
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিজেপি নেত্রী নির্মলা সীতারমন বলেছেন, “কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন যে তিনি (অধীর রঞ্জন চৌধুরী) ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন, তিনি আসলে দেশকে বিভ্রান্ত করছেন। অধীর চৌধুরী নিজেই দাবি করছেন যে ক্ষমা চাওয়ার দরকার নেই।” নির্মলা আরও বলেছেন, “কংগ্রেস দল আদিবাসীদের সর্বদা হেয় করার চেষ্টা করছে। দেশের কাছে ক্ষমা চাইতে হবে কংগ্রেসকে।”

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top