News Flash

  • Home
  • প্রধান খবর
  • মূল্যবৃদ্ধি ইস্যুতে লোকসভায় হইচই বিরোধীদের, তিনটে অবধি মুলতুবি অধিবেশন
Image

মূল্যবৃদ্ধি ইস্যুতে লোকসভায় হইচই বিরোধীদের, তিনটে অবধি মুলতুবি অধিবেশন

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): বাদল অধিবেশনের ষষ্ঠ দিনও শান্ত হল না গণতন্ত্রের পীঠস্থান সংসদ। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি-সহ নানা ইস্যুতে সোমবারও সংসদের নিম্নকক্ষে বিক্ষোভ দেখালেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। ফলস্বরূপ লোকসভার অধিবেশন বিকেল তিনটে অবধি মুলতুবি করে দেওয়া হয়। সোমবার দুপুর দু’টো থেকে শুরু হয় লোকসভার অধিবেশন। এদিন অধিবেশন শুরু হওয়ার পর মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি-সহ নানা ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। হইহট্টগোলের জন্য ঠিকভাবে কাজ চালানো সম্ভব হচ্ছিল না।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বলেন, সদনে প্ল্যাকার্ড আনা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি সদস্যদের। আলোচনার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেছেন, যদি কোনও সদস্য সদনে প্ল্যাকার্ড নিয়ে আসেন তাহলে তাঁকে সদনের কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না। এটি গণতন্ত্রের মন্দির, সংসদের মর্যাদা রক্ষা করা সদস্যদের দায়িত্ব। ওম বিড়লার আহ্বানে কেউ সাড়া দেননি, স্লোগান চলতেই থাকে। তাই বিকেল তিনটে অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top